শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রেয়াজউদ্দিন বাজার ও ফলমন্ডির সাত প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

বাড়তি দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য রাখা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরের রেয়াজউদ্দিন বাজার ও ফলমন্ডিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় জেলা প্রশাসন ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উমর ফারুক বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে মহানগরের বৃহৎ দুটি বাজার রেয়াজউদ্দিন ও ফলমন্ডিতে অভিযান চালানো হয়েছে।

এ সময় নানা অনিয়মের প্রমাণ হাতেনাতে পাওয়ায় মায়েদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, আলিফা এন্টারপ্রাইজকে ২০ বিশ হাজার টাকা, মিজান অ্যান্ড ব্রাদার্স, আলী জেনারেল ট্রেডিং, এরাবিয়ান সুপার শপ ও জিহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং সবুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্কও করা হয়েছে।

তিনি জানান, অভিযানে নিত্যপণ্যসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা, তা যাচাই করে দেখা হয়। পুরো রমজানজুড়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...