সন্দ্বীপে ইউকে বলটন প্রবাসী সোয়েব ইয়াকুব ডালেস ও মোঃ আলাউদ্দীন এর অনুদানে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী মোঃ জসিম উদ্দিনের আয়োজনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।মাষ্টার মোঃ এসএম রুবেল এর সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি ডাঃ মোঃ শামসুদ্দীন।
২২ মার্চ বিকালে সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের হীরাকাজির বাড়ি প্রাঙ্গনে ১২০ অসহায় পরিবারের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরন করা হয়।প্রতিজনকে বিতরনকৃত ইফতার সামগ্রীর মুল্যমান ছিলো প্রায় তিন হাজার টাকা। সে হিসাবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
ইফতার সামগ্রী নিতে আসা কয়েকজন ব্যক্তি বলেন মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী অনেকে বিতরন করে থাকেন। কিন্তু আজ প্রতিজনকে দুই বস্তা পরিমান সামগ্রী প্রদান করা হয়েছে যা খুবই মানসন্মত এবং মুল্যবান।একটি দুঃস্থ পরিবার এইসব সামগ্রী দিয়ে অনায়াসে পুরো রমজান মাস কাটিয়ে দিতে পারবেন। আমরা ওনাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করছি। প্রধান অতিথি মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন এই হীরাকাজির পাড়ায় অনেক বিত্তবান লোক থাকলেও কখনাে কাউকে দুঃস্থ অসহায়দের কথা ভেবে এভাবে এগিয়ে আসতে দেখিনি, সে হিসাবে আজকের ইফতার সামগ্রী বিতরনের বিষয়টি আমার কাছে এই এলাকার অন্যদের জন্য একটি দৃষ্টান্ত মনে হয়েছে।
আয়োজকদের এই মহতী কর্মকান্ডের জন্য পৌরবাসির পক্ষ থেকে আমি ওনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাদের দেখা দেখী অন্যরা এভাবে এগিয়ে আসবেন বলে আমার ধারনা। অন্যদিকে যারা আজ ইফতার সামগ্রী গ্রহন করছেন তারা মহৎ ব্যক্তিগুলোর জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ সবল থেকে আগামীতে আরো বেশী বেশী এগিয়ে আসতে পারেন।

