রবিবার, ১৪ জুন ২০২৬

রমজানে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ মঙ্গলবার(২১মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।

এর ফলে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। তাঁদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন।

এই পরিস্থিতি নিরসন করার জন্য রমজান মাসের প্রথম ছয় দিনে মসজিদে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মতে, এমনটি করা হলে ২৬ রমজান দিবাগত রাতে। অর্থাৎ, পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব হবে।

তাই এবারের রমজান মাসে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই অভিন্ন নিয়মে খতম তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ পবিত্র শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে আগামীকাল বুধবার ভোর রাতে সাহ্‌রি খেতে হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার প্রথম রোজা হবে বাংলাদেশে। শাবান মাস ৩০ দিনে হলে আগামী বৃহস্পতিবার ভোর রাতে সাহ্‌রি খেতে হবে। সে ক্ষেত্রে আগামী শুক্রবার প্রথম রোজা হবে বাংলাদেশে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...