বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চমেক হাসপাতালে চট্টগ্রাম সমিতি রিয়াদ শাখার বিশুদ্ধ পানির মেশিন স্থাপন

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি আরবস্থ চট্টগ্রাম সমিতি রিয়াদ’র উদ্যোগে রোগী ও রোগীর স্বজনদের জন্য, বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করা হয়।  ২১ মার্চ (মঙ্গলবার) সকালে পানির মেশিন স্থাপন উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামিম আহসান এমপিএইচ।

বাংলাদেশের সামাজিক ও সেবামূলক সংগঠন “হাসি”র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুসলেহ উদ্দিন মুন্নার আন্তরিক প্রচেষ্টায় মেশিন স্থাপন কালে এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, এম হামিদ হোসাইন, মুহাম্মদ আবদুন নুর আইয়ুব, সেবা কর্মকর্তা অভিজিৎ শাহ্, হাফেজ আমান উল্লাহ, জিয়াউদ্দিন, মেডিকেল ওয়ার্ড মাস্টার মানিক, মনছুর রহমান প্রমুখ।

উদ্বোধনকালে চমেক হাসপাতাল পরিচালক বলেন-মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয় এবং আজকের এই পানির মেশিন স্থাপনে আমরা সত্যি আনন্দিত। এ জাতীয় সেবামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিশেষ করে রোগী ও রোগির স্বজনরা উপকৃত হবে। তিনি উপস্থিত ও সৌদি প্রবাসী চট্টগ্রাম সমিতি ও “হাসি”র সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।

 

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...