শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পণ্য বিক্রির রশিদ না দেয়ায় খাতুনগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রয় রশিদ সরবরাহ না করা ও মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম ও মো. মাসুদ রানা।

ম্যাজিস্ট্রেট জামশেদ আলম জানান, ‘রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জে অভিযান চালানো হয়েছে। এসময় বিক্রয় রশিদ সরবরাহ না করার অপরাধে আরএম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও খেজুর, ছোলা ও চিনিসহ রমজানে অধিক চাহিদা সম্পন্ন বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বিএসটিআই প্রতিনিধিদের দ্বারা ওজন স্কেল যাচাই করা হয়।’

তিনি আরও বলেন, ‘অনেক পাইকারি বিক্রেতা বিক্রয় রশিদ সরবরাহ করে না এবং অনেকে বাজার পরিস্থিতি অনিয়ন্ত্রিত করার চেষ্টা করছে মর্মে প্রশাসনের গোপন সোর্স আমাদের জানিয়েছে। এ প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার কঠোর নির্দেশ দিয়েছেন মোবাইল কোর্টের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য। এছাড়া জেলা প্রশাসক স্যারের নির্দেশে মহানগর ও উপজেলা পর্যায়ে মোট ৪০টি মনিটরিং টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিতভাবে বাজার মনিটরিং করবেন।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রাথমিকভাবে জরিমানা দণ্ড প্রদান করলেও ভবিষ্যতে এ ধরনের অপরাধে জেলে পাঠানো হবে।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...