বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

এ টি এম পেয়ারুল ইসলাম এনআইএলজি পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত

- Advertisement -
Single page 1st Paragraph

এনআইএলজি পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কর্তৃক এ মনোনয়ন দেয়া হয়।

মনোনয়ন প্রাপ্ত হয়ে গতকাল রবিবার বোর্ডের সভায় অংশ নেন তিনি। মনোনীত হওয়ায় এ টি এম পেয়ারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বোরহান উদ্দিন মোঃ এমরান, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আ ম ম দিলশাদ, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আখতার উদ্দিন মাহমুদ, এইচ এম আলী আবরাহা, কাজী আব্দুল ওহাব, এস এম আলমগীর চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, দেবব্রত দাশ, এরফানুল করিম চৌধুরী, আব্দুল আলীম, মোঃ নুরুল মোস্তফা সিকদার, দিলোয়ারা ইউসুফ, রওশন আরা বেগম, মোস্তফা রাহিলা চৌধুরী, ফারহানা আফরিন জিনিয়া, সুরাইয়া বেগমসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ। এ অর্জনের ফলে চট্টগ্রাম জেলা পরিষদের ভাবমূর্তি সর্বমহলে আরো উজ্জ্বল হবে মর্মে প্রধান নির্বাহী কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, এনআইএলজি পরিচালনা বোর্ড ১৪ সদস্য বিশিষ্ট যার চেয়ারম্যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। উক্ত বোর্ডে সকল জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে সদস্য মনোনীত হয়েছেন এ টি এম পেয়ারুল ইসলাম। ইতোপূর্বে এ পদে ছিলেন গাজীপুর জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও প্রাক্তণ সংসদ সদস্য আক্তারউজ্জামান।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...