প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রা বেগবান রাখতে জনগণের সুস্বাস্থ্য একটি অপরিহার্য পূর্বশর্ত।
সোমবার (২০ মার্চ) ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে রোববার দেওয়া এক বাণীতে তিনি দেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে ২০ মার্চ জাতীয় পর্যায়ে ওয়ার্ল্ড হেলথ ডে উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্যখাতের বিশাল সাফল্য জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে ইতোমধ্যে ফুটে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশের ডেন্টাল সার্জনদের জন্যে পর্যায় ক্রমিক বিভিন্ন পর্যায়ের সরকারি পদ সৃজন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত উন্নয়নের জন্যে নিয়মিত কর্মসূচি প্রণয়ন, তিনটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠাসহ এই পেশার মানোন্নয়নে বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি।

