বুধবার, ২১ অক্টোবর ২০২৬

র‍্যাবের ৮৫ সদস্য বীরত্বপূর্ণ-সেবামূলক কাজের স্বীকৃতি পেলেন

- Advertisement -
Single page 1st Paragraph

বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘র‍্যাব মহাপরিচালক পদক’ পেয়েছেন র‍্যাবের ৮৫ সদস্য। ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র‍্যাব মহাপরিচালকের দরবারে তাদের এ পদক প্রদান করা হয়।

এর মধ্যে বিশেষ সম্মাননা (সাহসিকতা) ৩৫ জন ও বিশেষ সম্মাননা (সেবা) পুরস্কার পেয়েছেন ৫০ র‍্যাব সদস্য।

সোমবার (২০ মার্চ) দুপুরে উত্তরা কুর্মিটোলাস্থ র‍্যাব সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদের পদক পরিয়ে দেন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে তিনি শহীদ র‍্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এবারের দরবারে রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করায় র‍্যাবের ডগ স্কোয়াডের এক কুকুরকে পুরস্কৃত করা হয়েছে। এবারই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর র‍্যাব মহাপরিচালক পদক পেলো।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...