সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রংপুর বাবুখাঁয় লোটাস ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

রংপুর মহানগরীর ২২ নং ওয়ার্ডের বাবুখাঁয় লোটাস ফ্রেন্ডস্ সোসাইটি উদ্যোগে শুক্রবার( ১৮ মার্চ) সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর-এর সহযোগিতায় এবং সিইও আনোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর-এর পাবলিক রিলেশন অফিসার, বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

মেডিকেল ক্যাম্প-এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কনিষ্ঠ কন্যা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএস শেষ বর্ষে অধ্যয়নরত জারিন তাসনিম। অভিজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনির হোসেন মুরাদ, ডাঃ নীলুফা ইয়াসমিন

। আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোটাস ফ্রেন্ডস সোসাইটির সভাপতি গোলাম আজম আকাশ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মুন্না, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক শাহীনুর ইসলাম, সদস্য যথাক্রমে শরিফুল ইসলাম, এবাদত হোসেন বরকত, রশিদুল ইসলাম, রেজাউল করিম, রিপন মিয়া, মাহবুব ইসলাম, জাহাঙ্গীর আলম জিয়া, আল আমিন সবুজ। উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর-এর ক্যাম্পেইন কোর্ডিনেটর জাহাঙ্গীর আলম, পাবলিক রিলেশন অফিসার শরিফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, লোটাস ফ্রেন্ডস সোসাইটি একটি ন্যায়ভিত্তিক, উন্নয়নমূখী, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন। শিক্ষা, চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ, বৃক্ষ রোপণ, মুক্তিযোদ্ধা ও শিক্ষা সম্মাননা, এতিম ও দুঃস্থদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূখী কার্যক্রমে নিজ উদ্যোগে ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত রাখছেন। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-এর তিন শতাধিক রোগীর মাঝে চিকিৎসা পরামর্শ বই প্রদান করা হয়

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...