শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লোহাগাড়ায় প্রবাসী হত্যার ঘটনায় আরেক ভাড়াটে খুনি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়ার পুটিবিলায় প্রবাসী মনসুর আলী হত্যার ঘটনায় আরেক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আইয়ুব আলী (৩৬) ।

আজ রোববার (১৯ মার্চ) রাত দেড়টার দিকে পার্বত্য জেলা বান্দরবানের লামা থানার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আইয়ুব আলী উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা পশ্চিম পাড়ার মাহামুদুর রহমানের পুত্র।

জানা যায়, প্রবাসীর মরদেহ উদ্ধারের দিন শাশুড়ি ছায়েরা খাতুন, শালিকা রুমন্নান আক্তার ও স্ত্রী রিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে ১৫ মার্চ গভীর রাতে নিজ বাড়ি থেকে ভাড়াটিয়া খুনি ছাবের আহমদকে গ্রেফতার করে পুলিশ।

তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা একটি খাল থেকে উদ্ধার করা হয়।

এছাড়া তদন্তে নিহত প্রবাসীর স্ত্রী রিনা আক্তার স্বামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সত্যতা না পাওয়ায় তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছিল।

আদালতে দেয়া স্বীকারোক্তি মতে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শশুর বাড়ির লোকজনের সাথে বিরোধের জের ধরে মেয়ের স্বামীকে হত্যা করতে ১ লাখ টাকার বিনিময়ে ৪ ভাড়াটিয়া খুনি ভাড়া করেন শাশুড়ি ছায়েরা খাতুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রবাসী হত্যার ঘটনায় জড়িত ভাড়াটে আরেক খুনিকে গ্রেফতার হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে। উক্ত ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি টিলার এক ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা সেকান্দার পাড়া এলাকার ফরিদ আহমদের পুত্র ও ২ সন্তানের জনক। গত ২৮ ফেব্রুয়ারি তিনি দুবাই থেকে দেশে আসেন।

গত ১ মার্চ গোপনে শশুর বাড়ি যান প্রবাসী মনছুর আলী। রাতে ওৎপেতে থাকা ভাড়াটে খুনিরা শশুর বাড়ির ভেতর দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হবার পর শ্বশুর বাড়ির থেকে আনুমানিক ৩শ গজ দূরে এক ঝিরিতে ওই প্রবাসীকে মাটিচাপা দেয় খুনিরা।

 

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...