রাউজানে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হাজী খলিলুর রহমান সওদাগর ফাউন্ডেশন।
১৮ মার্চ (শনিবার) সকাল ১১ টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামে মরহুম হাজী খলিলুর রহমান সওদাগর বাড়ীর প্রাঙ্গণে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ফরিদ আহমেদের পৃষ্টপোষকতায় ও আবুল হাশেম তালুকদারের তত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, পেঁয়াজ ও আলু।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নঈম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ঊনসত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোকন উদ্দিন ছিদ্দিকী ও ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য নুরুল আবছার তালুকদার।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনু মিয়া তালুকদার, প্রকৌশলী মোজাম্মেল হক তালুকদার , মান্নান তালুকদার, গাজী মুহাম্মদ আরবান, এস.এম. আব্দুল আজিজ, জি.এম মোস্তাফা,
নজির আহমেদ তালুকদার, আনোয়ার ইসলাম তালুকদার, আবুল কালাম তালুকদার, নাছির উদ্দীন তালুকদার, ইয়াসিন তালুকদার, সাইফুল ইসলাম, রাশেদ তালুকদার, জয়নাল আবেদীন, ফাহিম তালুকদার, আরফাতুর রহমান তালুকদার প্রমুখ। সভা শেষে পাহাড়তলী শেখপাড়া ও খানপাড়া গ্রাম এবং মহামুনি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাসহ তালিকানুসারে প্রায় পাঁচ শতাধিক পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, হাজী খলিলুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন হতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চিকিৎসা খরচ, বিবাহ অনুদান, এতিমখানায় অনুদান, করোনাকালীন খাদ্য সহায়তা, রমজানে ইফতার সামগ্রী বিতরণসহ আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।v

