মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আয়ারল্যান্ড চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

নিজেদের সেরা ক্রিকেট খেলা এবং জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ।
দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
সিরিজ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডকেও সম্মান করি আমরা। কিন্তু আমরা কোন দলকে ভয় করি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে দলকে প্রস্তুত করেছিলাম আয়ারল্যান্ডের সাথেও তার চেয়ে কম করা হচ্ছে না। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে কোন দলকে হারানোই আমাদের জন্য কঠিন না। এটা আমাদের মূল বিষয়।’
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ হট ফেভারিট হয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে।
২০০৮ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী,এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে সাতটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০০৭ সালের ওয়ানডে বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিলো আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়ছিলো আইরিশরা। তবে গত এক দশকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোন লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড।
এই দশকে প্রথম ম্যাচ হতে যাচ্ছে দুই দলের। ২০১৯ সালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয়েছিলো দুই দল। ম্যাচটি হেসেখেলে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। ঐ ত্রিদেশীয় টুর্নামেন্টের অন্য দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাসে একমাত্র বড় ট্রফি জিতেছিলো বাংলাদেশ।
২০১৬ সালে ও গেল মাসে ইংল্যান্ডের কাছে দু’টি হার ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে ওয়ানডেতে কোন সিরিজ হারেনি বাংলাদেশ।
আধিপত্য বিস্তার করার সাথে স্পিনে সফরকারীদের দুর্বলতা এবং ঘরের মাঠে অবিশ^াস্য রেকর্ডের পরও খেলোয়াড়দের আত্মতুষ্টি না ভোগার আহ্বান করেছেন হাথুরুসিংহে।
হাথুরুসিংহে জানান, প্রথম ওয়ানডের সেরা একাদশে কিছু পরিবর্তন করা হবে। কারণ ভারতে আগামী ওয়ানডে বিশ্বকাপের দিকে চোখ রেখেই দল নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা যেভাবেই খেলি না কেন, আমাদের লক্ষ্য জয়। আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই ছোট নয়। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারায় তারা। নিজেদের দিনে যেকোন দলকে যেকেউ হারাতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেভাবেই খেলি না কেন আমরা আমাদের পুলকে বড় করার চেষ্টা করছি। আমরা জয়ের চেষ্টা করবো।’
এদিকে, অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসান। তার জায়গায় দলে নেয়া হয়েছে রনি তালুকদারকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।
আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, ম্যাথিউ হামফ্রেস, লরকান টাকার, স্টেফেন ডোহেনি, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, বেঞ্জামিন হোয়াইট, অ্যান্ডি ম্যাকব্রিন, জোশুয়া লিটল।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...