রবিবার, ২১ জুন ২০২৬

ড্রোনের ঘটনার পর মার্কিন-রুশ প্রতিরক্ষামন্ত্রীদের ফোনালাপ

- Advertisement -
Single page 1st Paragraph

কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন রাশিয়া ধ্বংস করে দেওয়ার পরদিন দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক প্রধানরা টেলিফোনে কথাবার্তা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেইনে রাশিয়ার আক্রমণ নিয়ে কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে নামার পর বুধবার বিরল এই ফোনালাপ হয়।

ওয়াশিংটনের শীর্ষ জেনারেল জানিয়েছেন, রাশিয়ার জঙ্গি বিমানের বাধার পর মার্কিন নজরদারি ড্রোন বিধ্বস্ত হওয়ার মাধ্যমে মস্কোর বাড়তে থাকা আক্রমণাত্মক আচরণ প্রদর্শিত হয়েছে।

অপরদিকে রাশিয়া ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, ক্রাইমিয়ার কাছে ড্রোন উড়ানো উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন, ক্রাইমিয়ার উপকূল দিয়ে আমেরিকার ড্রোন ফ্লাইট পরিচালনা ‘উস্কানিমূলক আচরণ’ এবং এতে ‘কৃষ্ণ সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।”

এই বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের উত্তেজনা বৃদ্ধিতে রাশিয়ার কোনো আগ্রহ নেই কিন্তু ভবিষ্যতে (তারা) যথাযথ অনুপাতে প্রতিক্রিয়া দেখাবে।’

২০১৪ সালে রাশিয়া তার অংশ করে নেওয়ার আগ পর্যন্ত ক্রাইমিয়া উপদ্বীপ ইউক্রেইনের অংশ ছিল।

শোইগুর সঙ্গে কী আলাপ হয়েছে তার বিস্তারিত জানাতে রাজি হননি অস্টিন। কিন্তু এক সংবাদ সম্মেলনে আবার বলেছেন, আন্তর্জাতিক আইন যেখানে অনুমোদন করে সেখানে উড়া অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি রাশিয়ার আকাশযানগুলোকে নিরাপদ ও পেশাদারি ধরন বজায় রাখতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সঙ্কটের সময় সামরিক লাইনে যোগাযোগ করাসহ ‘সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করা’ উচিত।

পেন্টাগনের সংবাদ সম্মেলনে অস্টিনের পাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি উপস্থিত ছিলেন। মিলি পৃথক এক কলে রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে কথা বলেছেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...