বুধবার, ৫ আগস্ট ২০২৬

জাপান-দক্ষিণ কোরিয়া আলোচনার আগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

- Advertisement -
Single page 1st Paragraph

উত্তর কোরিয়া বৃহস্পতিবার একটি ‘দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে। পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান আগ্রাসনমূলক কর্মকা- মোকাবেলায় সম্পর্ক জোরদারের ব্যাপারে সম্মেলনের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল টোকিওতে যাওয়ার সময় তারা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বিগত পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ সামরিক মহড়া চালানোর সময় রোববার থেকে এই উৎক্ষেপণ ছিল উত্তর কোরিয়ার তৃতীয় শক্তি প্রদর্শন।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এএফপি’কে বলেন, ‘আমাদের সামরিক বাহিনী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উৎক্ষেপিত একটি দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’
এক বিবৃতিতে তার দপ্তর জানায়, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউন জাপান ও যুক্তরাষ্ট্রের সাথে ত্রি-পাক্ষিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, ‘উত্তর কোরিয়ার এই ধরনের বেপরোয়া উস্কানিমূলক কর্মকা-ের জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে।’
এদিকে জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬ হাজার কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছায়।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রীদের সাথে কথা বলবেন।
তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা হচ্ছে একটি অত্যন্ত গুরুতপূর্ণ বিষয়।’
খবরে বলা হয়, টোকিওতে দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। তাদের মধ্যে বৈঠকে আলোচ্যসূচির শীর্ষে রয়েছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যু।
বিগত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে দুই প্রতিবেশি দেশ তাদের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনামলে জাপানি নৃশংসতার কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক সংশোধন করার চেষ্টা করছে।
দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয়ই তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে এবং যৌথ সামরিক মহড়া জোরদার করছে। এ ব্যাপারে ইউন বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...