শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাকলিয়ায় হবে মেয়েদের জন্য প্রথম খেলার মাঠ: জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বাকলিয়ায় মেয়েদের জন্য প্রথম খেলার মাঠ নির্মাণের জন্য খাস জমি নির্ধারণের কার্যক্রম শুরু করার এবং দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা আয়োজিত প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের প্রত্যেকটি খাতে নারীদের অবদান ঈর্ষণীয়। তাদের প্রকৃত ক্ষমতায়ন করতে হলে তাদের অর্থনৈতিক স্বাধীনতার উপর আরোও বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে তারা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারবে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি দেশ ও জনগণের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় সদর প্রশিক্ষণ কেন্দ্রের ৭টি ট্রেড এর মোট ৩১২ জন নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব প্রভাষ চন্দ্র রায়, উদ্বোধক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...