শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আয়ারল্যান্ডের কাছে হারল বিসিবি একাদশ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে সফরকারী আয়ারল্যান্ড ক্রিকেট দল।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড বৃষ্টি আইনে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় বিসিবি একাদশ। বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারনে ম্যাচের দৈর্ঘ্য ৪০ ওভারে নামিয়ে আনা হয়। ব্যাট হাতে নেমে ২৬ ওভার শেষে ৪ উইকেটে ১৩৫ রান তুলে আয়ারল্যান্ড। এসময় ওপেনার পল স্ট্রার্লিং ৫৪ ও স্টিফেন ডোহানি ৩০ রান করেন।
মিডল-অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪৯ বলে ৭৫ রান করেন কার্টিস ক্যাম্পার। ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের অনবদ্য ইনিংসটি সাজান ক্যাম্ফার। এছাড়াও শেষ দিকে ৪টি চার ও ২টি ছয়ে ২৫ বলে ৩৬ রান করেন গেরেথ ডিলানি। এতে ৪০ ওভারে ৬ উইকেটে ২৫৫ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। বিসিবি একাদশের রেজাউর রহমান রাজা-রিশাদ হোসেন ২টি করে এবং সৌম্য সরকার ১টি উইকেট নেন।
৪০ ওভারে ২৫৯ রানের লক্ষ্যে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি একাদশের দুই ওপেনার জাকির হাসান ও সৌম্য। ৪০ বলে ৩৫ রান তুলেন তারা। জুটিতে ১৮ রান অবদান রেখে ফিরেন জাকির। মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। আশফাক আহমেদ ১৮, শাহাদাত হোসেন ২ ও অধিনায়ক ইয়াসির আলি ৩ রান করেন।
স্বাচ্ছেন্দ্যে খেলতে থাকা সৌম্য ৪৮ রানে থেমে যান। ৪৬ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
পরের দিকে লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ হন শামীম হোসেন ও আকবর আলি। শামীম ৩৫ ও আকবর ২৬ রানে থামেন। শেষ পর্যন্ত ৩২ দশমিক ১ ওভারে ১৮১ রানে অলআউট হয় বিসিবি একাদশ। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন ৩ উইকেট নেন।
এবারের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৭ মার্চ থেকে চট্টগ্রামের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
৪ এপ্রিল থেকে মিরপুরে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...