শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বাজারে জেলা প্রশাসনের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার প্রতীক দত্ত রিয়াজুদ্দিন বাজারে এই অভিযান পরিচালনা করেন।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এই সময় চালের দোকান, মুদির দোকান এবং সবজির বাজারে জিনিস পত্র ক্রয় ও বিক্রয় মূল্যে ব্যাপক অসঙ্গতি লক্ষ্য করা যায়। বেশিরভাগ দোকানদারই ক্রয় রশিদ দেখাইতে পারেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাস এলেই দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ঘটানোর চেষ্টা করে। যার ফলে আমরা আগে থেকেই অভিযান শুরু করেছি। যারাই কারসাজি করবে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল দোকানের ডিজিটাল বাটখারা বিএসটিআই প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করা হয়। ক্রয়-বিক্রয় মূল্যের রশিদ যাচাই, বিভিন্ন প্যাকেটজাত পন্যের মেয়াদ যাচাই, চিনি, খেজুর, ছোলা ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। এ সময় সানমারের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করে অন্যান্য রেস্টুরেন্টগুলোকে সতর্ক করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মানুষের কষ্ট লাগবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...