সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

 আদালতের রায় ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন আন্দিরপাড় এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিজ্ঞ আদালতের রায় ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেপ্তার আসামী মোসাঃ ফাহিমা (৩৫) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আসামী ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেন্সিডিল ও ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার হন, যার মামলা নং- ০৬(১১)১২। গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। বিজ্ঞ আদালত গত ১৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখে গ্রেফতারকৃত আসামী মোসাঃ ফাহিমা (৩৫)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের শিকার হয়ে অঞ্জন দাস (৪৫) নামের এক নিঃসন্তান গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘ ৯ দিন...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম...

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন হিসেবে গড়ে তুলতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করতে চায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (কোইকা)। সংস্থাটির একটি...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন...

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...