শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাউজানে ছিটিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা স্লোগানকে ধারণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাউজানে ৪৫নং ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, শাপলা কার অ্যাওয়ার্ড, বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৫ মার্চ (বুধবার) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল হাকিম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক তালুকদার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কুদ্দুস, সমাজ হিতৈষী লোকমান হাকিম চৌধুরী, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, রাউজান হাকিম যুব সমিতির সভাপতি মো. নওশদ চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী (হাসান), বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ সভাপতি মোহাম্মদ ফোরকান, লায়ন মোহাম্মদ মোরশেদুল হক চৌধুরী, বিদ্যালয়ের ভূমিদাতা রায়হানুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের বিআরসি প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চলের আক্তার হোসেন, এলপি পার্থ প্রতিম দাশ, স্কাউটের রাউজান উপজেলার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, শিক্ষক অনুপম দাশ গুপ্ত, এনামুল হক, রতন কুমার দাশ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো. সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, পৌর যুবলীগ নেতা মো. ইকবাল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করায় স্কুল শিক্ষার্থী গোপীকা শ্রেষ্ঠা দাশ গুপ্তাসহ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মাহির আসেফ, ইমতিয়াজ বিল্লা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শ্রেয়া দাশকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান|

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...