শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : এ টি এম পেয়ারুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার দুঃস্থ ও অসচ্ছল ব্যাক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার (১৫মার্চ) জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

উপস্থিত সাধারণ উপকার ভোগীদের উদ্দেশ্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশের সকল জনগণের কল্যাণের জন্য সম্ভব সবরকম পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন মানুষের মৌলিক চাহিদা পূরণ ও দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা যে কোন দূর্যোগ মোকাবেলায় সবসময় অসহায় মানুষের পাশেই আছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী, স্বামী নিগৃহিতা নারী , প্রবীণ ব্যাক্তি, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ সম্বলহীন মানুষের কল্যাণ, উন্নয়ন লাগসই ও টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ৫৪ টি জনহিতকর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোবাইল ফিল্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপকারভোগীর ভাতা ও অনুদানের টাকা সরাসরি দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে জি-টু-পি পদ্ধতিতে। সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাাঁড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি দেশের সব সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে চট্টগ্রাম জেলা পরিষদ ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সদা তৎপর থেকে আরও গুরুত্বপূর্ণ আবদান রাখবে। সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য আ ম ম দিলশাদ, এইচ. এম আলী আবরাহা, দিলোয়ারা ইউসুফ, ফারহানা আফরিন জিনিয়া, উপ-সহকারী প্রকৌশলী রথীন্দ্র নাথ সেনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...