শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম করদাতা পরিষদের নগর ভবন ঘেরাওয়ে পুলিশের বাধা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত গৃহকর বাতিলের দাবিতে করদাতা সুরক্ষা পরিষদের নগর ভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার(১৫মার্চ) সকালে নগরের কদমতলী মোড় থেকে মিছিল বের করে তারা। মিছিলটি দেওয়ানহাট হয়ে টাইগারপাস মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে করদাতা সুরক্ষা পরিষদের নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার সদস্যের একটি প্রতিনিধি দলকে নগর ভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

এদিকে করদাতা সুরক্ষা পরিষদের নেতা-কর্মীরা টাইগারপাস মোড়ে অবস্থান নিলে সেখানে ছাত্রলীগের এক দল কর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দেয়। ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে স্লোগান দেন।

আজ বুধবার (৮ মার্) টাইগার পাসের অস্থায়ী নগর ভবন ঘেরাওর কর্মসূচি ছিল চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের।সেই অনুযায়ী সংগঠনের সভাপতি নুরুল আবছারের নেতৃত্বে সদস্যরা বেলা ১১টায় নগরীর কদমতলী মোড় থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে রওনা হন। কিন্তু টাইগার পাস মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়।

পরে বেলা পৌনে ১টায় করদাতা সুরক্ষা পরিষদের চারজন প্রতিনিধি তাদের লিখিত স্মারকলিপি নিয়ে চট্টগ্রাম সিটি করপেরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে যান।

এদিকে, বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে করদাতা সুরক্ষা পরিষদের নগর ভবন ঘেরাও কর্মসূচি শুরুর আগেই সকাল সোয়া ৯টার দিকে নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ফলে সাড়ে ১০টা পর্যন্ত কেউ নগর ভবনে ঢুকতে পারেনি। এতে বিপাকে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মচারীরা টাইগারপাস সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হলে সাড়ে ১০টার দিকে ফটক খুলে দেওয়া হয়।

 

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...