সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার ২ পলাতক আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার ২ পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, মঙ্গলবার( ১৪ মার্চ) রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রূপগঞ্জে চাঞ্চল্যকর ‘রাকিব’ হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। জাকির হোসেন (৪৫), পিতা- মৃত আছমত আলী এবং ২। মোঃ ইলিয়াস হোসেন (২৪), পিতা- মোঃ আলমগীর হোসেন, উভয় সাং- গোলাকান্দাইল, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মানাধীন ভবন দেখাশুনা করতো। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রুপ জাকির গ্রুপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের নিকট হতে তার তত্ত্বাবধানে উক্ত নির্মানাধীন ভবনের জন্য চাঁদা দাবী করে। ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকিরগ্রুপ রাকিবের উপর ক্ষুদ্ধ হয়ে গত ২১ নভেম্বর ২০২২ ২ খ্রিঃ রাত অনুমান ৮.৩০ ঘটিকার সময় ভিকটিম রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে গ্রেফতারকৃত আসামী জাকির ও ইলিয়াসসহ জাকিরগ্রুপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে ভিকটিম রাকিবের উপর হামলা করে। আসামীদের নিকটে থাকা দেশীয় অস্ত্র দ্বারা নৃশংসভাবে ভিকটিম রাকিবকে উক্ত ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৯, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং জাকির ও ইলিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিআইডি, নারায়ণগঞ্জ-এর তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...