শনিবার, ২০ জুন ২০২৬

বান্দরবানের টংকাবতীতে চলছে র‌্যাবের বিশেষ অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে টংকাবতী এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। রবিবার রাত সাড়ে ১১টায় থেকে এ অভিযান শুরু হয়।

বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’-এর ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাহাড়ে অবস্থানরত জঙ্গিদের গ্রেপ্তারে বান্দরবানের টংকাবতী এলাকায় র‌্যাবের অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ধর্মীয় উগ্রবাদে মদদদাতা সশস্ত্র জঙ্গি গ্রুপ কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণ করে। এতে তিনজন সেনাসদস্য গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসা এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে পাহাড়ে র‌্যাবের অভিযান শুরু হয়।

এদিকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আহ্বানে সাড়া দিয়ে ঘরছাড়া তালিকাভুক্ত ৫৫ তরুণের মধ্যে এখন পর্যন্ত ৩৩ জনকে শনাক্ত করতে পেরেছে র‌্যাব।

তাদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ২১ জন এখনো পলাতক রয়েছেন। যারা জঙ্গি সংগঠনটির প্রশিক্ষণ শিবিরে থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব।

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিছুর রহমান ওরফে মাহমুদ এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুনের সদস্য ও অর্থ সংগ্রহ বিষয়ক উগ্রবাদী বক্তব্য সংবলিত ভিডিও কন্টেন্ট উদ্ধারের পর এসব তথ্য জানায় এলিট ফোর্সটি।

গত ২৮ ফেব্রুয়ারি পাহাড়ে প্রশিক্ষণরত আরও চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের মধ্যে গ্রেপ্তার আল আমিন ওরফে মিলদুকের কাছ থেকে নতুন এই ভিডিওটি উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...