বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক

- Advertisement -
Single page 1st Paragraph

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের দুর্নীতির অনুসন্ধান কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে অভিযোগসংশ্লিষ্ট অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তারা।

কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমার আগেই গ্রামীণের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় অনুসন্ধান দল। রোববার দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান দুটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, অনুসন্ধান চলাকালে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হলে তিনি না এলেও অনুসন্ধান কাজ বিঘ্নিত হয় না। অনেককে অনেক সময় পাওয়া যায় না। তবে ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে কিনা তা অনুসন্ধান কর্মকর্তার ওপর নির্ভর করবে।

যদি তিনি প্রয়োজন মনে করেন তবে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। তবে এক্ষেত্রে সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হলে তিনি আমাদের কাছে পরামর্শ চাইতে পারেন।দুদক কমিশনার আরও বলেন, গ্রামীণ টেলিকমের দুর্নীতির অভিযোগের ব্যাপারে অনুসন্ধান চলছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কে জড়িত বা কে জড়িত না এ বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। আমরা বস্তুনিষ্ঠভাবেই অভিযোগগুলো বিবেচনা করার চেষ্টা করছি। দ্রুতই অনুসন্ধান কাজ শেষ হবে।

অনুসন্ধান শেষে যে রিপোর্ট আমরা পাব সেটা কমিশনে পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় যদি আমাদের কাছে মনে হয় এ নিয়ে আরও অগ্রসর হওয়া দরকার তাহলে সেটা তদন্তের জন্য বিবেচনা করব। সেটা অবশ্যই মামলার সঙ্গে সম্পর্কিত হবে। আর যদি মনে হয় অনুসন্ধানে পাওয়া তথ্য-উপাত্ত খুব বেশি গুরুত্ব বহন করে না তাহলে এটা এখানেই শেষ হয়ে যেতে পারে। এর পরিণতি কোথায় গিয়ে শেষ হবে তা এখনই বলতে পারব না।

জানা গেছে, গ্রামীণ টেলিকমে কর্মরত শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ বিতরণ না করে আত্মসাৎ এবং প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রতিবেদনটি পাঠান। কমিশন সেটা পর্যালোচনা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...