শনিবার, ২৭ জুন ২০২৬

আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : আমীর খসরু

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আমীর খসরু বলেন, ‘অবশ্যই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘বৈঠকে আমরা সাম্প্রতিক ও বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। দেশের মানুষ যেসব বিষয় পর্যবেক্ষণ করছে সেসব বিষয়ে অর্থাৎ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ, তারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের সবার কাছে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে, বাংলাদেশে বর্তমান অবৈধ, দখলদার ও অনির্বাচিত সরকারের অধীনে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ ও সরকার নির্বাচিত করতে পারবে না।’

দেশের নির্বাচনী ব্যবস্থা ‘ভেঙে পড়েছে’ দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার ক্ষমতায় আছে। সেই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আবারও যদি দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তবে দেশ যে সঙ্কটের দিকে যাবে সেই বিষয়ে তারা (রাষ্ট্রদূত) জানতে চেয়েছেন। এই সরকার তো বিদেশেও ষড়যন্ত্র করছে। আসলে সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কীভাবে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করা যায়।’

এর আগে রোববার সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানস্থ বাসভবনে ইইউভুক্ত ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...