সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ মহিলাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার,৮ কেজি গাঁজা উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেপ্তার করেছে।এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১০ মার্চ  নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাট সাকিনস্থ পরিবহনের টোল আদায়ের বক্স এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮ কেজি গাঁজা’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের নাম ১। শ্রী প্রান্ত চন্দ্র দাস (২০), পিতা-খোকন চন্দ্র দাস, মাতা-মৃত সীমা রানী দাস, সাং-শান্তিনগর, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়ীয়া, এ/পি- সাং-কলেজ পাড়া, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়ীয়া, ২। মোঃ শাকিল (২১), পিতা-মৃত তোতা মিয়া, মাতা-রাশেদা বেগম, সাং-বিবির বাজার,গাজীপুর, থানা কোতয়ালী, জেলা-কুমিল্লা, এ/পি- সাং-বাগানবাড়ী, রাজামিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়ীয়া, ৩। আছমা বেগম (২৮), স্বামী- জামরুল হোসেন টুটুল, পিতা-মৃত সেলিম বেপারী, সাং-শিয়াল কাঠি, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, এ/পি- সাং-আটিবাজার, ভাঙ্গাবাড়ি ব্রিজ, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা (স্বামীর বাড়ীর ঠিকানা)। গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ শাকিল (২১) এর বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ২টি পৃথক মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত ৩নং আসামী আছমা বেগম (২৮) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানায় ১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...