বুধবার, ৫ আগস্ট ২০২৬

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীনের আবারও প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

দেশটির আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে ভোট দিয়েছেন। তাই, আনুষ্ঠানিকভাবে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুমতি দিয়েছে সংসদ।

এদিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষে হাততালি দেন। বার্ষিক আইনসভার এ সম্মেলনে শিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। আশা করা হচ্ছে, শনিবারই দেশটির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

গত বছরের ২২ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনপিংকে দলের মূল নেতা হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমেই তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।

এর আগে, ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন শি জিনপিং। এরপর ২০১৮ সালের নির্বাচনেও তিনি সর্বসম্মতিক্রমে জয়লাভ করেন। এবার টানা তৃতীয় মেয়াদের তিনি প্রেসিডেন্টের ক্ষমতায় বসলেন।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...