বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি আজ থেকে, মিলবে তেল-ডাল-চিনি-ছোলা

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি, ও ছোলা বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও ৫০ টাকা দরে এক কেজি ছোলা কিনতে পারবেন।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার মোট ৫ লাখ ৩৫ হাজার ৭২টি কার্ডের মাধ্যমে শুরু হচ্ছে এ পণ্য বিক্রি। ৮৪ জন ডিলারের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, ১৫টি উপজেলার ইউনিয়ন পর্যায় ও ১৫টি পৌরসভা এলাকায় একযোগে শুরু হবে। প্রতিদিন (শুক্রবার ছাড়া) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম। পণ্য সংরক্ষণ ও প্যাকেজিংয়ের জন্য টিসিবির আঞ্চলিক খাদ্য গুদামাগারসহ উপজেলা পর্যায়ের ১৫টি গুদাম ব্যবহার করা হচ্ছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) জামাল উদ্দিন আহমেদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দুই ধাপে রোজার পণ্য বিক্রি হবে। চট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার ৭২টি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে প্রথম ধাপে আগামীকাল থেকে চার পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ করা হয়েছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, পণ্যের দাম এখন অনেক বেড়েছে। তাই সাধারণ মানুষের এখন পণ্য কিনতে কষ্ট হচ্ছে। রোজায় এ কষ্ট আরও বাড়তে পারে। তাই টিসিবিতে কম দামে রোজার পণ্য পেলে নিম্নআয়ের মানুষ উপকৃত হবে।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...