শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইপিজেডে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে রেলকর্মীসহ ৩ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোড়ের মেঘনা অয়েলের সামনে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে রেলের এক পয়েন্টসম্যানসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সাড়ে নয়টার সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন মজুমদার।

নিহতরা হলেন : মো. আজিজুল হক (৩০), মিটন কান্তি দে (২৫) ও আসাদুজ্জামান (৩০)।

আনোয়ার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তেলবাহী ট্রেন আসার সময় রেলকর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলের ইঞ্জিনে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এসময় বাসের দুই যাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান বলেন, মেঘনা অয়েলে তেল ভর্তি ওয়াগন আনার জন্য রেলের একটি ইঞ্জিন যাচ্ছিল। এসময় সংকেত দেয়া হলেও সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেললাইনের ওপরে চলে আসে। তখন রেলের ইঞ্জিনের সাথে জোরে ধাক্কায় ঘটনাস্থলে রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।

রেলওয়ের চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এর মাস্টার আব্দুল মালেক বলেন, নিহত পয়েন্টসম্যান তেলের ওয়াগনের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। দ্রুত গতির একটি বাস এসে তেলবাহী ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তিনি সিজিপিওয়াই অধীনে দায়িত্বে ছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেলবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে আজিজুল হক মারা যান। এরপর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেই দুইজনও মারা যান।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...