শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলায় ৯ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার বোলানে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের।

পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী।

এই বিভাগের সব খবর

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

সর্বশেষ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...