শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রাম পৌঁছেছে টাইগাররা

- Advertisement -
Single page 1st Paragraph

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের কাছে তৃতীয় ও শেষ ওয়ানডে গুরুত্বপূর্ণ। আগামী ৬ মার্চ তৃতীয় ওয়ানডে ও ৯ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের বাকী দু’টি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।
টি-টোয়েন্টি দলের সদস্যদের নিয়ে একই ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছায় ওয়ানডে দলের খেলোয়াড়রা।
প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের কাছে আগেভাগেই ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এতে সাত বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হার বরণ করে টাইগাররা। কাকতালীয়ভাবে, ২০১৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছিলো বাংলাদেশ।
প্রথম ম্যাচ ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ১৩২ রানে জয় পায় ইংল্যান্ড। বাংলাদেশকে হোয়াইটওয়াশের সুযোগ এখন ইংলিশদের সামনে। সর্বশেষ ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সেটি হোয়াইটওয়াশ হিসেবে বিবেচিত হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...