বুধবার, ১০ জুন ২০২৬

বিক্ষোভে উত্তাল গোটা দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

১৯৭১–এর অগ্নিঝরা মার্চের দিন যতই যাচ্ছিল এক দফার দাবি অর্থাৎ স্বাধীনতার আকাঙ্ক্ষার তীব্রতা ততই বাড়ছিল। দ্রোহ–ক্ষোভে বঞ্চিত শোষিত বাঙালি তখন ক্রমেই ফুঁসে উঠছিল ঔপনিবেশিক পাকিস্তানি শাসক–শোষকদের বিরুদ্ধে। এদিন ছিল দেশব্যাপী লাগাতার হরতালের তৃতীয় দিন। গণবিক্ষোভে টালমাটাল ছিল দিনটি। ফলে ঢাকাসহ সাড়া দেশ অচল হয়ে পড়ে। এদিন সামরিক জান্তার সান্ধ্য আইন ভঙ্গ করে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। ‘রেডিও পাকিস্তান, ঢাকা’র নাম পরিবর্তন করে রাখা হয় ‘ঢাকা বেতার কেন্দ্র’। আর সেই ঘটনা চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। যা আমাদের মুক্তির পথকে এগিয়ে নেয়।

বেতার–টেলিভিশন–চলচ্চিত্রা শিল্পীরা এক বিবৃবিতে ঘোষণা করেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ ও ছাত্রসমাজ সংগ্রামে লিপ্ত থাকবেন, ততদিন পর্যন্ত ‘বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তারা অংশ নেবেন না। ওই বিবৃবিতে সই করেন, লায়লা আর্জুমান্দ বেগম, আফসারী খানম, আতীকুল ইসলাম, ফেরদৌসী রহমান,

মুস্তফা জামান আব্বাসী, গোলাম মোস্তফা, হাসান ইমাম, জাহেদুর রহিম, আলতাফ মাহমুদ, ওয়াহিদুল হক, এএম হামিদসহ আরও কয়েকজন।

জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঢাকাসহ সারা বাংলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল চলে। প্রদেশের বেসামরিক শাসনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন এ দিন তাদের এক জরুরি সভায় বাংলার জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামরিক শাসন

প্রত্যাহারের দাবি জানায়। ওই সভায় ৬ মার্চ সাংবাদিকদের মিছিল এবং বায়তুল মোকাররমে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব এক বিবৃতিতে বলেন, চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনদিন কোনো জাতির মুক্তি আসেনি। তিনি উপনিবেশবাদী শোষণ ও শাসন অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে

রুখে দাঁড়ানোর আহ্বানে সাড়া দেওয়ায় বীর জাতিকে অভিনন্দন জানান। ৫ ও ৬ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেন, যেসব সরকারি ও বেসরকারি অফিসে কর্মচারীরা এখনো বেতন পাননি, শুধু বেতন দেওয়ার জন্য সেসব অফিস আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত

খোলা থাকবে। এদিকে করাচি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এয়ার মার্শাল (অব.) আসগর খান দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। পিডিপি প্রধান নূরুল আমীন এক বিবৃতিতে ১০ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের

সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন ঢাকায় আহ্বান করার দাবি জানান প্রেসিডেন্টের কাছে। পূর্ব পাকিস্তান মহিলা পরিষদের নেত্রী কবি সুফিয়া কামাল ও মালেকা বেগম যৌথ বিবৃতিতে ৬ মার্চ বায়তুল মোকাররম এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’ দিবস পালন করা হয়েছে। নাগরিকতা: সিভিক এনগেসমেন্ট ফান্ড,...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে...

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর...

সর্বশেষ

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি...

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের...

গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের...

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ...