শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেটার সাইফুদ্দিনের দ্বিতীয় ইনিংস শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবার জীবনের দ্বিতীয় ইনিংসে প্রবেশ করতে যাচ্ছেন। বসলেন বিয়ের পিঁড়িতে।

বৃহস্পতিবার ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ে ও জমকালো আয়োজনে হলুদসন্ধ্যা অনুষ্ঠিত হয় সাইফউদ্দিনের।

জানা গেছে, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রীকেই বিয়ে করেছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন তিনি।

বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই পেস অলরাউন্ডারের বিয়েকে ঘিরে তার জন্ম শহর ফেনীতে বিরাজ করছে উৎসবের আমেজ।

সাইফউদ্দিন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে।

পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হলুদ অনুষ্ঠানে।

স্ত্রীর বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২৫ বছর বয়সী অলরাউন্ডার সাইফউদ্দিন। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম এবং বড় ভাই কফিল উদ্দিন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সাইফউদ্দিন। ইনজুরির কারণে তিনি দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন সাইফ। তবে ফিট না থাকায় বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে।

ঘরের মাঠে চলমান ইংল্যান্ড সিরিজেও নেই তিনি। এ সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তাই এ অবসরে বিয়ের কাজটা সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...