শনিবার, ১৩ জুন ২০২৬

পল্টনের সমাবেশ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন বঙ্গবন্ধু

- Advertisement -
Single page 1st Paragraph

একাত্তরের ৩ মার্চ ছিল রক্তঝরা দিন। পাকিস্তানি সেনাদের গুলিতে ঢাকা ও চট্টগ্রামে শতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। বিক্ষোভে উত্তাল ৩ মার্চে পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের বিশাল জনসমাবেশ। এই সমাবেশ থেকেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অহিংস অসহযোগ আন্দোলন ও লাগাতার হরতালের ডাক দেন।
সামরিক আইন প্রত্যাহার করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। সব দাবি মেনে নিতে সামরিক জান্তাকে ৭ মার্চ পর্যন্ত সময় দিয়ে তিনি ঘোষণা দেন ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। ওই সমাবেশ থেকেই বঙ্গবন্ধু রমনা রেসকোর্স ময়দানে ৭ মার্চ জনসভার ঘোষণা দেন।
এ দিনে ঘোষিত হয় স্বাধীনতা সংগ্রামের রূপরেখা। পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। বঙ্গবন্ধুকে বাংলার স্বাধিকার আন্দোলনের সর্বাধিনায়ক মনোনীত করা হয় আজকের এ দিনেই।
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত পল্টনের বিশাল সমাবেশ থেকে আসা এ ঘোষণার পরপরই ৭১-এর এই দিনে রাজধানী ঢাকা হয়ে ওঠে প্রতিরোধ আর সংগ্রামের নগরী।
পল্টন ময়দানের ওই সভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা শাজাহান সিরাজ। ইশতেহারে বলা হয়, দেশের প্রতিটি গ্রাম, মহল্লা থানা, মহকুমা শহর ও জেলায় ‘স্বাধীনতা সংগ্রাম পরিষদ’ গঠন করতে হবে। গ্রামে গ্রামে এলাকায় এলাকায় গঠন করতে হবে মুক্তিবাহিনী। এই ইশতেহার পাঠের মধ্যদিয়েই স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অনুমোদনসহ স্বাধীনতার পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করে উপস্থিত লাখ লাখ মানুষের অনুমোদন নেওয়া হয়।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে ডাকসুর ভিপি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখনসহ জাতীয় নেতারা বক্তব্য রাখেন।
৩ মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের বৈঠক বাতিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে পালিত হয় অর্ধদিবস হরতাল। এই দিন আন্দোলনরত বাঙালিদের ওপর গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেনাবাহিনীর গুলিতে চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারান অনেকেই। বর্বর এ ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ জেলা শহরগুলোর রাজপথে নেমে আসে হাজার হাজার জনতা।
পল্টন ময়দানের এ জনসভায় পুনরায় স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। এই জনসভা থেকেই মূলত ৭ মার্চ রেসকোর্স ময়দানে সর্বস্তরের জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। জনসভার ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ৭ মার্চের জনসভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আর সে কারণে ৭ মার্চে রেসকোর্স ময়দান পরিণত হয়েছিল জনসমুদ্রে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...