শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কর্ণফুলীর তীরে অভিযান, ৬ একর খাস জমি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীর তীরে অভিযান চালিয়ে ছয় একর জায়গাজুড়ে খাস জমিতে গড়েউঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। হাইকোর্টের আদেশে এই অভিযান ।চালানো হয়।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নদী তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় শত কোটি টাকা। বাংলাবাজার পিএস শিপিং হতে উচ্ছেদ অভিযান শুরু হয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে শেষ হয় এই অভিযান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।বলেন, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পাহাড় ও নদীসহ সরকারি খাস জমি রক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

সর্বশেষ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...