বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ‘শীর্ষক মতবিনিময় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য অফিস লামা’র উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন যৌথভাবে সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ। ধারনাপত্রে সরকার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ ‘এর চারটি মূল ভিত্তি : স্মার্ট সিটিজেন,স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীজনের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এতে অংশ গ্রহণকারী জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা, তাঁর সেই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

এই বিভাগের সব খবর

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন...

সর্বশেষ

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...