বুধবার, ৫ আগস্ট ২০২৬

দিন দিন কঠিন হচ্ছে বাখমুত শহরের পরিস্থিতি : জেলেনস্কি

- Advertisement -
Single page 1st Paragraph

রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাখমুতের অবস্থার বিষয়ে এ তথ্য জানান তিনি।

এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়ে যেসব অঞ্চলে তীব্র যুদ্ধ হয়েছে দোনেৎস্কের বাখমুত সেগুলোর একটি। শহরটির একটি অংশ রাশিয়া ও তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্প্রতি রাশিয়ান বাহিনীর শিল্প শহরটি দখলের প্রচেষ্টা তীব্র হয়েছে। ইতোমধ্যে শহরের স্থলভাগ নিজেদের নিয়ন্ত্রণেও নিয়েছে।

স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নবাদী নেতা ডেনিস পুসিলিন বলেন, বাখমুত শহরের প্রায় সব রাস্তা আমাদের নিয়ন্ত্রণে।

বাখমুতের পরিস্থিতি জানাতে গিয়ে সোমবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণে পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছে।

তিনি সেনাদের বীরত্বের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এসময় ইউক্রেনে আধুনিক যুদ্ধ বিমান পাঠাতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ বিমানের মাধ্যমে আমাদের দেশের সমগ্র অঞ্চল রাশিয়ান সন্ত্রাস থেকে রক্ষা করা যাবে।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...