মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেয়া হচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

পেমেন্ট গেটওয়ে আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন ইভ্যালির ১৪ গ্রাহক। এসএসএল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা ১৪টি লেনদেনের প্রেক্ষিতে প্রথম ধাপে এক লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান আছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ থেকে রিফান্ড কার্যক্রম শুরু করেছে ইভ্যালি। ধাপে ধাপে বিকাশ, নগদ ও এসএসএল-এ আটকে থাকা টাকাগুলো গ্রাহকদের রিফান্ড করা হবে। ইভ্যালির সবচেয়ে বেশি ১৭ কোটি ৬৯ লাখ টাকা আটকে আছে নগদে। বিকাশে চার কোটি ৯১ লাখ টাকা ও এসএসএল-এ আছে তিন কোটি ৪০ লাখ টাকা। এছাড়া ছোট কিছু অ্যামাউন্ট আছে বিভিন্ন সার্ভিসে, তবে সেটির পরিমাণ খুবই কম।

আরও জানা গেছে, প্রথম ধাপে এসএসলের মাধ্যমে কিছু টাকা পরিশোধ করা হয়েছে। আজ অথবা কালকের মধ্যে নগদে আটকে থাকা দেড় কোটি টাকার একটি বড় পেমেন্ট রিফান্ড করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ জুলাই থেকে এস্ক্রো নীতিমালা কার্যকর হয়। এরপর পণ্য কেনার জন্য পেমেন্ট গেটওয়েতে টাকা জমা দেওয়ার পর গ্রাহক তা বুঝে পেলে সেই টাকা পেমেন্ট গেটওয়ে থেকে ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হত।

এই বিভাগের সব খবর

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে...

আজ পবিত্র হজ

পবিত্র হজ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের প্রান্তর। পবিত্র নগরী মক্কা ও মিনার আকাশ বাতাস এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত।...

১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা...

সর্বশেষ

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প...

আজ পবিত্র হজ

পবিত্র হজ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে...

১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী...

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...