শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাউজানের মধ্যে পাহাড়তলী একটি আধুনিক শহরে পরিণত হয়েছে : ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার সুশিক্ষিত ও দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিখাতে ভূর্তিকি দিচ্ছেন। সরকারের পাশাপাশি আমরা রাউজানে বিনামূল্যে সার ও উন্নতমানের বীজ বিতরণ করেছি। প্রধানমন্ত্রীর ভিশন ‘গ্রাম হবে শহর’ এই ধারাবাহিকতায় পাহাড়তলী বর্তমানে একটি আধুনিক শহরে পরিণত হয়েছে।
২৬ শে ফেব্রুয়ারী (রবিবার) বেলা ১২ টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ম্যালেরিয়া প্রতিরোধে মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার কামাল, ক্রীড়া সংগঠক সুমন দে, প্রবাসী ব্যবসায়ী শেখ নবী, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজম রাশেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. কাশেম, বিশ্বজিৎ দে, তপন কৃষ্ণ ঘোষ, হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুজুল হক, ইসমাঈল হায়দার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জানে আলম, সমাজ কল্যাণ সম্পাদক মো. বেলাল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম মজুমদার, আব্দুল করিম চৌধুরী বাবু, রোকন উদ্দিন সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাদের চৌধুরী, পষূন তালুকদার, আব্দুল আজিজ, মো. রাশেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সালাউদ্দিন, আব্দুল্লাহ আল জাবেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈকত তালুকদার, সাধারণ সম্পাদক বাসু দে, সহ সভাপতি মো. ছোটন, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসুন বড়ুয়া, গাজী ওয়াহিদ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এক হাজার পরিবারের মাঝে উন্নতমানের মশারী বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...