শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমাম খুন

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়া ২০ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শামসুল আলম (৩৮) নামে এক মসজিদের ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ক্যাম্পের বর্ডার এরিয়া (সীমান্ত এলাকা) থেকে লাশটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ইমাম শামসুল আলম ক্যাম্প ১৭ সি ব্লকের সাব ব্লক-এইচ/ ৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে। তিনি ওই ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ-৮৮ মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ইমাম শামসুল আলমকে তার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। আজ সকালে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর সীমান্ত এলাকায় তার লাশ পাওয়া যায়।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে মসজিদের ইমাম নিখোঁজ হন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...