রবিবার, ২৮ জুন ২০২৬

তারেক জিয়া ক্ষমতায় এলে উপকারভোগীদের টাকা নিয়ে হাওয়া ভবনে পালাবে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, তারেক জিয়া ক্ষমতায় এলে সকল প্রকার উপকারভোগীদের ভাতা ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের জমানো টাকা কেড়ে নিয়ে হাওয়া ভবনে পালাবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আওতায় উপকারভোগীদের নিয়ে সমাবেশে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়, ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। এছাড়াও সারাদেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সে কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব ভাতা দেওয়া হতো না। আপনাদের যে ভাতাগুলো দিচ্ছে এটি আওয়ামী লীগ সরকার দিচ্ছে, নৌকা মার্কার সরকার দিচ্ছে।

আওয়ামী লীগ সরকার ৫ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া আসার পর সব বন্ধ করে দেয়। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সকল প্রকার ভাতা বন্ধ হয়ে যাবে। খালেদা জিয়া তো নেই তারেক জিয়া যদি আসে সকল প্রকার ভাতাসহ একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা নিয়ে হাওয়া ভবনে পালাবে। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুলর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, মো. রাসেল প্রমুখ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...