শনিবার, ১১ জুলাই ২০২৬

রাগ করে বাসা থেকে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী,অভিযুক্তরা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

মা-বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার  ১৪ বছর বয়সী এক কিশোরী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থানার মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমে এ ঘটনা ঘটে।এরপর পুলিশ অভিযান চালিয়ে করে অভিযুক্ত তিনজনকে আটক করেছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- রাউজানের নোয়াপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে মো. রাসেল ওরফে হিজড়া রাসেল (২৭),
বাঁশখালী জলদি এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও ময়মনসিংহ নান্দাইল এলাকার মৃত মো. হারুনের ছেলে মো. সুমন (৩০)। তারা সবাই চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় থাকেন।

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী চান্দগাঁও থানার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার রাত ৮টার দিকে মা-বাবার সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে পড়েন তিনি। এদিন রাত ১২টার দিকে ভুক্তভোগীকে চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকায় একা দেখতে পায় অভিযুক্তরা। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।

বুধবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই কিশোরী অসুস্থ অবস্থায় তার স্কুলে পৌঁছে। স্কুলের শিক্ষিকা ভুক্তভোগীর কাছ থেকে খবর শুনে চান্দগাঁও থানায় সংবাদ দেয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে বুধবার নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...