মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র শবে বরাত ৭ মার্চ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) শাবান মাস শুরু হবে। সেই হিসেবে পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ৭ মার্চ দিনগত রাতে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রজব ১৪৪৪ হিজরি, ৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

এমতাবস্থায়, আগামী ৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বুধবার ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

এই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৪৪ হিজরি, ২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট...

সর্বশেষ

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...

‘দি মেসেজে’র মহিলা মাহফিল

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন...

চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা...

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...