বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পথ দেখাচ্ছে : শিক্ষামন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমি গর্ব অনুভব করছি যে, আমাদের দেশে এ রকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে; যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক সহ সব বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। আর আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিযয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’ রবিবার বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি বিশ্বাস করি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে অনেক কিছু শিখার আছে। তিনি বলেন, শুধু বই পড়লে হবেনা, তার সঙ্গে শিক্ষার্থীদের যেন সুস্থ দেহ, সুস্থ মন ও সৃজনশীল মানুষ হতে হবে। যা কোয়ান্টাম কসমা স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে রয়েছে। এজন্য আমরা পরীক্ষামূলকভাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের ৬৪টি জেলার ১২৮টি পতিষ্ঠানে টোটাল ফিনটেস প্রোগ্রাম শুরু করছি। রেজাল্ট ভালো হলে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে এ প্রোগ্রাম চালু করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সভাপতি অধ্যাপক আমেনা বেগমের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. শফিউল আজম, এনসিটিবি-এর সদস্য অধ্যাপক মশিউজ্জামান, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরও সহকারী একান্ত সচিব মফিজুর রহমান সফর সঙ্গী ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরে কোয়ান্টাম কসমো কলেজের একাডেমিক ভবনও উদ্বোধন করেন মন্ত্রী ডা. দিপু মনি। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীকে স্কুলের সুদক্ষ প্যারেড দল গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ডিসপে ও ব্যান্ড বাদন প্রদর্শন করে শিক্ষামন্ত্রী ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করেন।

এই বিভাগের সব খবর

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন...

সর্বশেষ

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...