বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ঢাকা সফরে আসছে জার্মান সংসদীয় প্রতিনিধিদল

- Advertisement -
Single page 1st Paragraph

জার্মান সংসদীয় একটি প্রতিনিধি দল ২২ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশে আনুষ্ঠানিক সফরে আসছে।
বাংলাদেশ-জার্মানির মধ্যে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পাঁচদিনের সফরে আসছে ছয় সদস্যের এ প্রতিনিধি দল।
আজ রোববার ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানায়।

সফরকালে প্রতিনিধি দলটি আইন প্রণেতা ও নির্বাহী বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ ও ব্যবসায়ী মহলের বিভিন্ন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবে। ৫০ বছরের দীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা, রাজনীতি, জলবায় পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ পারস্পরিক বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা করবেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জার্মান-সাউথ এশিয়ান পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন ও জার্মান সরকারের সাবেক মন্ত্রী রেনাতে কুনাস্ট।

প্রতিনিধি দলে আরও রয়েছেন জার্মান-সাউথ এশিয়ান পার্লামেন্টারি গ্রুপের ভাইস-চেয়ারম্যান ডক্টর আন্দ্রে হ্যান, খ্রিস্টান সোশ্যাল ইউনিয়নের এমপি ও জার্মান পার্লামেন্টের বাজেট কমিটির সদস্য পল লেহরিডার, ফ্রি ডেমোক্রেটিক পাটির এমপি ও জার্মান-দক্ষিণ এশিয়ান পার্লামেন্টারি গ্রুপের ডেপুটি চেয়ার রিয়া শ্রোডার, সোশ্যাল ডেমোক্রেটিক পাটির এমপি ও জার্মান পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আন্দ্রেয়াস লারেম এবং অল্টারনেটিভ ফর জার্মানির এমপি ড. মাল্টে কাউফম্যান।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...