শনিবার, ২৭ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে ফখরুল

একদলীয় শাসন প্রতিষ্ঠায় ষড়যন্ত্র শুরু হয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

অতীতের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয়াবহ চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ভাষার স্বাধীনতাই নয়, সামগ্রিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নেবে বিএনপি। এ শপথের লক্ষ্য হবে জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা; কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার ও লেখার অধিকার প্রতিষ্ঠা করা।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি নির্ধারণ করতে যৌথ সভা করেছে দলটি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সব নাগরিকের অধিকার নিশ্চিত করাই ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার পরও সেসব অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে এবং লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই যে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। বাংলাদেশে কথা বলার অধিকার, মুক্তচিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার, তার যে স্বাধীনতার অধিকার, তা প্রতিষ্ঠা করব।’

ক্ষোভ প্রকাশ করে বিএনপির এ শীর্ষ নেতা আরও বলেন, অত্যন্ত দুর্ভাগ্য, এ দেশে গণতন্ত্রের জন্য যে নেত্রী সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন, এখনো তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এখনো তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। গায়েবি মামলা দিয়ে সারা দেশে প্রায় ৪০ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

বিভিন্ন বইয়ের প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় বাংলা একাডেমি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, কী দুর্ভাগ্য, যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার বিকাশের জন্য, চিন্তাচেতনার বিকাশের জন্য, মুক্তচিন্তার জন্য, সেই বাংলা একাডেমি আজ অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে, বিভিন্ন বই প্রদর্শনী বন্ধ করে দিয়ে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে!

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল পৌনে ছয়টায় কালো ব্যাচসহ নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে দলের নেতা-কর্মীদের জমায়েত শুরু হবে। এরপর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারতের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাল সোমবার বেলা দুইটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকেরা আলোচনায় বক্তব্য দেবেন। সভা শুরুর আগে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও জানান মির্জা ফখরুল।

এ ছাড়া সারা দেশে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর, জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটে সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন স্থানীয় নেতারা। ওই দিন সারা দেশে দলের প্রতিটি ইউনিট স্থানীয় ব্যবস্থা অনুযায়ী ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব উন নবী খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...