শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২ কোটি ২০ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

- Advertisement -
Single page 1st Paragraph

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,ভিটামিন এ শিশুদের অন্ধত্ব, মৃত্যুহার হ্রাস করে। শিশুদের সুরক্ষিত করবে। শিশুদের ভরাপেটে টিকা কেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশ প্রায় নাই বললেই চলে।

তিনি বলেন, কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি কর্পোরেশন ও মাঠপর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে। সরকারি-বেসরকারি টিভি ও রেডিও এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সব ইমামকে মসজিদে এবং হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের মাধ্যমে সব হিন্দু পুরোহিতদের মন্দিরে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন। এতে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী অংশ নেবেন। ‌ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমায় ‘এ’ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারেও কমেছে।

এই বিভাগের সব খবর

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য অঞ্চলসহ সারাদেশে বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক...

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বার্থ...

সর্বশেষ

বৈষম্যহীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

বোয়ালখালীতে হাম-রুবেলা টিকা পাবে ২৭ হাজার শিশু

জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে...

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে সাফওয়ান (৪) নামের এক...

স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫...

‘এলেক্স’ ইমন হত্যা: ছয় আসামি ৪ দিনের রিমান্ডে

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে...