রবিবার, ২১ জুন ২০২৬

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত এবং একটি ভবন ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

ইসরায়েল দামেস্কের আশেপাশে যেখানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রসহ সিরিয়ার অধিকাংশ নিরাপত্তা ইউনিটগুলো অবস্থিত সেখানে রবিবার এই হামলা চালায়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি থেকে ২২২২ জিএমটিতে আবাসিক এলাকাসহ দামেস্কের বেশ কয়েকটি নিরাপত্তা জোনে আগ্রাসন চালিয়েছে।

বিবৃতিতে প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানি ও ১৫ জনের আহত হওয়ার খবর জানায়। এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু আবাসিক এলাকায় হামলা চালানোর ঘটনা খুবই কম। সর্বশেষ এ হামলা কাফর সুসায় চালানো হয় যেখানে সিনিয়র কর্মকর্তাদের আবাসস্থল, নিরাপত্তা সংস্থাসমূহ ও গোয়েন্দা সদরদপ্তরের কার্যালয় রয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেছেন, রবিবারের হামলাই সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।

এসব হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী খুব কমই মন্তব্য করে। তবে, ইসরায়েল বরাবরই বলে আসছে, তারা কখনই তাদের সীমান্তে ইরানের প্রভাব বাড়তে দেবে না।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...