শনিবার, ২৭ জুন ২০২৬

নিজের জন্য নয়, মানুষের ভাগ্য বদলাতে রাজনীতিতে এসেছি: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের নয়,দেশের মানুষের ভাগ্য বদলাতে রাজনীতিতে এসেছি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর বালুর মাঠে কালশি ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে  আয়োজিত সুধী সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন। দুর্ভাগ্যজনক তিনি তা গড়তে পারেননি। জার্মানিতে থাকায় আমি ও ছোট বোন বেঁচে গেছি। এরপর দেশে আসতে চাইলেও আসতে দেওয়া হয়নি।
মানুষের ভাগ্য উন্নয়ন করতে রাজনীতিতে এসেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ভাগ্য মানুষের নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য ঝুঁকি নিয়ে দেশে আসি।
পদ্মা নির্মাণ নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ তুলেছিল সে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণ বিরাজ চ্যালেঞ্জ ছিল। দেশের অর্থ নিয়ে দুর্নীতি করব সেই মানসিকতা আমার নেই। বাবা-মা তা শেখায়নি।
সরকারপ্রধান বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখকে পারবে না।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।
বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভারের উদ্বোধন করেন। জানা গেছে, আজ থেকেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ফ্লাইওভারটি। এটি চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর মধ্যে যোগাযোগ সহজ হবে।
সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এই ফ্লাইওভারটি নির্ধারিত সময়ের চার মাস আগেই কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার। নির্মাণের সময়কাল নির্ধারিত ছিল আগামী ৩০ জুন পর্যন্ত।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...