শনিবার, ২৭ জুন ২০২৬

বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

ভাগ্যের চাকা ঘুরাতে গত ১৬ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় যান ২৯ বাংলাদেশি। এর মধ্যে ১৯ জনকে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া বিমানবন্দর ইমিগ্রেশন।

জানা গেছে, যে প্রতিষ্ঠানে কাজ করতে মালয়েশিয়ায় পাড়ি জমান তারা, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মাত্র ১০ কর্মীকে গ্রহণ করেছেন। বাকিদের গ্রহণ না করায় বাধ্য হয়ে দেশে ফিরতে হয়েছে ১৯ জনকে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার এয়ারপোর্টে ল্যান্ড করেন ওই ১৯ বাংলাদেশি। কিন্তু এরপরই তাদের নিয়ে চলে লুকোচুরি খেলা। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদের হদিস পাওয়া যায়নি। দেখা পাননি স্বজনরাও। পরে জানা যায়, গোপনে তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি ‘গ্রিনল্যান্ড ওভারসিজ’ নামের একটি কোম্পানি ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানিতে ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনের ইমিগ্রেশন সার্ভারে ডাটা না পাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

রিক্রটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আরএলনং-৪০) জানিয়েছে, মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন বিএইচডিতে গত ১৬ ফেব্রুয়ারি ২৯ জন কর্মীকে পাঠানো হয়। তবে তাদের স্থানীয় নিয়োগকর্তা রিসিভ করতে গেলে মালয়েশিয়ান বিমানবন্দর কর্তৃপক্ষ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের সঠিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তারা বলছে, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আগের বার একই নিয়োগকর্তার মাধ্যমে ৪০ জন কর্মী পাঠানো হয়েছিল, তখন কোন ধরনের সমস্যা পড়তে হয়নি। আর এটি ছিল তাদের দ্বিতীয় ফ্লাইট। তবে তারা নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পেরেছে ফেরত পাঠানো ১৯ জন কর্মীর তথ্য এরইমধ্যে সার্ভারে প্রবেশ করানো হয়েছে। তারা খুব দ্রুতই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে কোনো তথ্য জানানো হয়নি। তবে, ফেরত পাঠানো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...